প্রচ্ছদ / জাতীয়

জাতীয়

গ্যাসের জোগান সচল রাখতে ৫ বিদেশি প্রতিষ্ঠানের ওপর ভরসা

গ্যাসের জোগান সচল রাখতে ৫ বিদেশি প্রতিষ্ঠানের ওপর ভরসা

দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে পাঁচটি বিদেশি প্রতিষ্ঠানের কাছ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য সরকার-টু-সরকার পদ্ধতি ও সরাসরি ক্রয়ের মাধ্যমে দুটি প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। তবে প্রস্তাবগুলোতে এলএনজির পরিমাণ, মোট ব্যয় ও সরবরাহের সময়সূচি স্পষ্ট করা হয়নি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে কমিটির ২০২৬ সালের ৩৩তম সভা ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়। সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রস্তাব দুটি উপস্থাপন করে।

প্রথম প্রস্তাবে চেনিয়েরে মার্কেটিং ইন্টারন্যাশনাল এলএলপি ও ট্রাফিগুরা পিটিই লিমিটেডের সরবরাহ প্রস্তাব সরকার-টু-সরকার পদ্ধতিতে প্রক্রিয়াকরণের কথা বলা হয়েছে।

দ্বিতীয় প্রস্তাবে জরুরি জাতীয় প্রয়োজন ও জনস্বার্থে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে বিপি সিঙ্গাপুর, সাহারা এনার্জি রিসোর্স এবং শেল ইন্টারন্যাশনাল ট্রেডিং মিডল ইস্টের কাছ থেকে সরাসরি এলএনজি কেনার সুপারিশ করা হয়।

প্রস্তাবগুলোতে সরকারি ক্রয় আইন, ২০০৬ এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর সংশ্লিষ্ট বিধি অনুসরণের কথা বলা হয়েছে।