প্রচ্ছদ / জাতীয়

জাতীয়

রিয়াদ রুটের ফ্লাইট স্থগিতের বিষয়ে যাত্রীদের বিশেষ বার্তা বিমানের

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িক বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ রুটের দুটি ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। রোববার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বিমান জানায়, রিয়াদের বিমানবন্দর কর্তৃপক্ষ কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা স্থানীয় সময় ১১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত (বাংলাদেশ সময় ১২ অক্টোবর রাত ৩টা পর্যন্ত) বাড়িয়ে দিয়েছে। বিমানবন্দরটি পুনরায় চালু হওয়ার বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১১ ও ১২ অক্টোবর তারিখের ঢাকা–রিয়াদ ও রিয়াদ–ঢাকা রুটের নির্ধারিত BG339 ও BG340 ফ্লাইট দুটি স্থগিত করা হলো। ফ্লাইট ও সময়সূচি নিয়ে পরবর্তী আপডেট ১২ অক্টোবর বাংলাদেশ সময় দুপুর ১২টায় জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহন সংস্থাটি।

এদিকে ফ্লাইট স্থগিত হওয়ার কারণে যাত্রীদের যে সাময়িক অসুবিধা হয়েছে, সেটির জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ। একই সঙ্গে যাত্রীদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছে তারা।