জাতীয়
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। আজ রাতে ইতিহাদ এয়ারওয়েজের একটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
আজ রাতে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাঁর জ্যামাইকা যাওয়ার কথা ছিলো। কিন্তু আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বাধায় তিনি বিদেশ যেতে পারেননি বলে জানান।
মাহদী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ আমার ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে জ্যামাইকা যাওয়ার কথা ছিলো। ফ্লাইটটি ছিলো রাত ৯.৩৫ মিনিটে। কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি। তাঁর দাবি, সমস্ত মামলায় জামিন পাওয়ার পরও তাঁকে যেতে দেওয়া হয়নি।
পুলিশের পক্ষ থেকে তাঁকে দেশত্যাগের আগে আদালত থেকে অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এর পর তিনি বিমানবন্দর এলাকা ছেড়ে চলে যান। এদিকে বিমানবন্দর থানার ডিউটি অফিসার গণমাধ্যমকে জানান, এই বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

