প্রচ্ছদ / জাতীয়

জাতীয়

স্ত্রী চাওয়া মাত্রই বকেয়া দেনমোহর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

বিয়ের সময় বকেয়া রাখা দেনমোহর স্ত্রী দাবি করা মাত্রই স্বামীকে তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এই অর্থ পাওয়ার জন্য স্ত্রীকে আর বিবাহবিচ্ছেদ কিংবা স্বামীর

স্ত্রী চাওয়া মাত্রই বকেয়া দেনমোহর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

বিয়ের সময় বকেয়া রাখা দেনমোহর স্ত্রী দাবি করা মাত্রই স্বামীকে তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এই অর্থ পাওয়ার জন্য স্ত্রীকে আর বিবাহবিচ্ছেদ কিংবা স্বামীর মৃত্যুর মতো পরিস্থিতির জন্য অপেক্ষা করতে হবে না। মঙ্গলবার (৭ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বিচারপতি আব্দুর রহমানের একক হাইকোর্ট বেঞ্চের প্রদান করা এই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হলো।

একটি সিভিল রিভিশন মামলার নিষ্পত্তি করে এই সিদ্ধান্ত জানান আদালত। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো স্বামী যদি দেনমোহর পরিশোধে কালক্ষেপণ করে এবং স্ত্রীকে আদালতের শরণাপন্ন হতে বাধ্য করে, তবে বিচারিক আদালত মূল দেনমোহরের পাশাপাশি ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারবে। একই সাথে কোনো অবস্থাতেই দেনমোহরের পরিমাণ কমানো বা মওকুফ করার আইনি এখতিয়ার আদালতের নেই বলেও স্পষ্ট করা হলো।

বিদ্যমান মুসলিম বিবাহ ও তালাক বিধিমালায় দেনমোহর পরিশোধের সুনির্দিষ্ট সময় উল্লেখ না থাকায় এতদিন বিবাহবিচ্ছেদ বা স্বামীর মৃত্যুর পর তা দাবিযোগ্য বলে ধরে নেওয়া হতো। আদালতের এই সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘদিনের সেই আইনি অস্পষ্টতার অবসান ঘটলো। পবিত্র কোরআনের বিভিন্ন সুরার নির্দেশনার কথা উল্লেখ করে রায়ে জানানো হয়, ইসলামে দেনমোহর বকেয়া রাখার সুযোগ নেই; বরং এটি স্ত্রীর তাৎক্ষণিক প্রাপ্য অধিকার।

মামলার আইনজীবী ব্যারিস্টার ইশরাত হাসান এই রায়কে নারীর অধিকার সুরক্ষায় অনন্য মাইলফলক হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, «এই রায়ের মাধ্যমে বকেয়া দেনমোহর আদায়ের ক্ষেত্রে নারীদের দীর্ঘদিনের বঞ্চনার পথ বন্ধ হলো। এখন আর আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো স্বামী দেনমোহর পরিশোধ নিয়ে টালবাহানা করতে পারবে না।