প্রচ্ছদ / আন্তর্জাতিক

আন্তর্জাতিক

শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট মানবাধিকার আইনজীবী নাভানেথেম ‘নাভি’ পিল্লাই। আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং যুদ্ধাপরাধের বিচারে

নাভি পিল্লাই

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট মানবাধিকার আইনজীবী নাভানেথেম ‘নাভি’ পিল্লাই। আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং যুদ্ধাপরাধের বিচারে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) নরওয়েজিয়ান নোবেল কমিটি তাঁর নাম ঘোষণা করে।

নাভি পিল্লাই দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বিচারব্যবস্থা ও মানবাধিকার নিয়ে কাজ করছেন। তিনি ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে রুয়ান্ডার গণহত্যার বিচার নিয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে তাঁর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।

১৯৪১ সালের ২৩ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন নাভি পিল্লাই। ভারতীয় তামিল বংশোদ্ভূত এই আইনজীবী বর্ণবৈষম্যের পরিবেশে বেড়ে উঠেছেন। নিজের কর্মজীবনে বৈষম্য, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি। আন্তর্জাতিক অপরাধের বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তাঁর দীর্ঘদিনের অবদান বিশ্বজুড়ে স্বীকৃতি পেয়েছে।

চলমান সংঘাত ও যুদ্ধের মধ্যে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের গুরুত্ব তুলে ধরতে নাভি পিল্লাইয়ের এই অর্জন বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নোবেল শান্তি পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা। আগামী ১০ ডিসেম্বর নরওয়ের অসলোতে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

সূত্র: রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস।