প্রচ্ছদ / আন্তর্জাতিক

আন্তর্জাতিক

শান্তি বৈঠকের পরদিনই ইউক্রেনে রাশিয়ার বছরের সবচেয়ে বড় হামলা

শান্তি বৈঠকের পরদিনই ইউক্রেনে রাশিয়ার বছরের সবচেয়ে বড় হামলা

চীনে তিন পরাশক্তির বৈঠকে বিশ্বশান্তির কথা বলার কয়েক ঘণ্টা পরই ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত টানা ১০ ঘণ্টার বেশি সময় ধরে দেশটির বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়।

ইউক্রেনীয় কর্তৃপক্ষের হিসাবে, এই হামলায় অন্তত ৯ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ২৮ জনের বেশি। রাজধানী কিয়েভের তিনটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক এলাকায় বিদ্যুৎ, পানি ও ঘর গরম রাখার ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। পশ্চিমের শহর লভিভের একটি রেলস্টেশনেও আঘাত হানা হয়েছে।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া ৮৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ৪০৪টি ড্রোন ব্যবহার করেছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হিসাবে, এর সঙ্গে ২৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছিল। তিনি এটিকে চলতি বছরের সবচেয়ে বড় আক্রমণ বলে উল্লেখ করেছেন।

সপ্তাহের শুরুতে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়ার সংযোগকারী গুরুত্বপূর্ণ সেতুতে পরপর দুই দিন হামলা চালায় ইউক্রেন। তাতে সেতুটির বড় ক্ষতি হয়। এরপর থেকেই দুই দেশের মধ্যে সেতু ও যোগাযোগ অবকাঠামো লক্ষ্য করে হামলা-পাল্টা হামলা বেড়েছে।

বৃহস্পতিবার চীনের শেনজেনে প্রথমবারের মতো বৈঠকে বসেন যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রেসিডেন্টরা।