প্রচ্ছদ / তথ্যপ্রযুক্তি

তথ্যপ্রযুক্তি

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপোর ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপোর ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো দুর্গাপূজা উপলক্ষে ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ শীর্ষক নতুন ক্যাম্পেইন উন্মোচন করেছে। স্মার্টফোন ফটোগ্রাফির মাধ্যমে দুর্গাপূজার বর্ণিল সাজসজ্জা, প্রাণবন্ত আলোকসজ্জা, ঐতিহ্য ও আনন্দ তুলে ধরাই এই ক্যাম্পেইনের উদ্দেশ্য।

ক্যাম্পেইনের মাধ্যমে দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশ, সজ্জিত প্যান্ডেল, প্রাণবন্ত আয়োজন, পরিবারের সঙ্গে কাটানো আনন্দঘন মুহূর্ত এবং ব্যবহারকারীদের অনন্য গল্প তুলে ধরার আহ্বান জানিয়েছে অপো। সৃজনশীলতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে ব্যবহারকারীদের মেলবন্ধন উদযাপনে নির্বাচিত কিছু ছবি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মে প্রদর্শন করবে প্রতিষ্ঠানটি।

ক্যাম্পেইনে রয়েছে তিনটি থিম, ‘পূজা নাইট’, ‘পূজা কালার’ ও ‘ফ্যামিলি মোমেন্ট’। সন্ধ্যার পর আলোকিত পূজামণ্ডপ, উৎসবের প্রাণবন্ত রং কিংবা প্রিয়জনদের সঙ্গে কাটানো স্মরণীয় মুহূর্ত, প্রতিটি থিমে ব্যবহারকারীরা উৎসবের বিভিন্ন দিক তুলে ধরার সুযোগ পাবেন। এসব বিভাগের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের ফটোগ্রাফি দক্ষতা প্রদর্শনের পাশাপাশি দুর্গাপূজার উৎসব ও ঐতিহ্যকে স্মরণীয় করে তোলা মুহূর্তগুলোও প্রকাশ করতে পারবেন।

দুর্গাপূজা সংস্কৃতি, ঐতিহ্য, বৈচিত্র্য ও সম্প্রীতির উৎসব। জাঁকজমকপূর্ণ প্যান্ডেল ও সাজসজ্জা থেকে শুরু করে পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটানো স্মরণীয় মুহূর্ত, ফটোগ্রাফির মাধ্যমে অসংখ্য অর্থবহ গল্প তুলে ধরার সুযোগ রয়েছে এই উৎসবে। ক্যাম্পেইনের মাধ্যমে অপো স্মার্টফোনে ধারণ করা ব্যবহারকারীদের সৃজনশীল ছবি, সাংস্কৃতিক মুহূর্ত ও স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি তুলে ধরতে চায় প্রতিষ্ঠানটি।

ছবি জমা দেওয়ার নিয়ম ও সময়সীমা

অংশগ্রহণকারীরা ক্যাম্পেইনের নির্ধারিত ওয়েবসাইট https://opposhot.com/puja_moment/ এর মাধ্যমে ছবি জমা দিতে পারবেন। প্রতিটি ছবি অপো স্মার্টফোন দিয়ে তুলতে হবে এবং ক্যাম্পেইনের যেকোনো একটি থিমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

ছবি জমা দিতে হবে জেপিজি, পিএনজি অথবা ওয়েবপি ফরম্যাটে। প্রতিটি ছবির আকার সর্বোচ্চ ১০ মেগাবাইট হতে পারবে। ছবি জমা দেওয়ার শেষ সময় ৩০ অক্টোবর। বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ১০ নভেম্বর।

বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার

ক্যাম্পেইনে অংশ নিয়ে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ রয়েছে। প্রথম বিজয়ী পাবেন ও’লাইক স্মার্ট ওয়াচ এফএম০৩, দ্বিতীয় বিজয়ী পাবেন ও’লাইক স্মার্ট ওয়াচ এফডব্লিউ৩ এবং তৃতীয় বিজয়ী পাবেন অপো এনকো বাডস৩ প্রো।

পুরস্কারের পাশাপাশি নির্বাচিত ছবিগুলো অপো বাংলাদেশের অফিসিয়াল পেজ ও অপো কমিউনিটি পেজে প্রকাশ করা হবে। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের সৃজনশীলতা আরও বেশি মানুষের কাছে তুলে ধরার সুযোগ পাবেন।

এ বিষয়ে অপো বাংলাদেশের অনুমোদিত এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, “দুর্গাপূজা মানেই উৎসবমুখর পরিবেশ, ঐতিহ্য এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটানো অর্থবহ মুহূর্ত। ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা ব্যবহারকারীদের সৃজনশীলতা, উৎসবের আবেগঘন মুহূর্ত ধারণ করার সক্ষমতা ও অনন্য গল্পগুলো স্মার্টফোন ফটোগ্রাফির মাধ্যমে প্রকাশ করতে চাই। আমরা দেখতে চাই অংশগ্রহণকারীরা কীভাবে তাদের ছবির মাধ্যমে পূজার অনন্য অভিজ্ঞতাগুলো তুলে ধরেছেন।”

বর্তমানে প্রতিদিনের গল্প বলার ক্ষেত্রে স্মার্টফোন ফটোগ্রাফি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের সৃজনশীলতা তুলে ধরতে সহায়তা করার ক্ষেত্রে অপোর প্রতিশ্রুতির প্রতিফলন এই ক্যাম্পেইন। উৎসবের অনন্য অভিজ্ঞতার পাশাপাশি স্মরণীয় মুহূর্ত, আবেগ ও ঐতিহ্যকে মানুষের আরও কাছাকাছি নিয়ে আসাই অপোর লক্ষ্য।