তথ্যপ্রযুক্তি
বান্দরবানে দুই দিনের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-এর ব্যাটারি অবশিষ্ট ৪০ শতাংশ

চার্জার ও পাওয়ার ব্যাংক ছাড়াই বান্দরবানের দুর্গম পাহাড়ি পথে দুই দিন ও দুই রাতের ট্র্যাকিং সম্পন্ন করেছে রিয়েলমি সি১০০ স্মার্টফোন। অভিযান শেষে ফোনটিতে ৪০ শতাংশ ব্যাটারি অবশিষ্ট ছিল বলে জানিয়েছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি।
গত ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) অ্যাডভেঞ্চার ক্লাবের সঙ্গে যৌথভাবে এ আয়োজন করে রিয়েলমি। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, বান্দরবানের দুর্গম পাহাড়ি পথে ফোনটির ব্যাটারি সক্ষমতা ও স্থায়িত্ব যাচাইয়ের উদ্দেশ্যে এই ব্যতিক্রমী ট্র্যাকিং চ্যালেঞ্জ আয়োজন করা হয়।
ট্র্যাকিংয়ে অংশ নেন ইউল্যাব অ্যাডভেঞ্চার ক্লাবের পাঁচ শিক্ষার্থী তোহানুর রাহমান তোহা, রুশদি হাসান রাফি, আনিকা তাহমিন, মেহদি হাসান সিয়াম ও জান্নাতুল ফেরদৌস। তাঁদের যাত্রা শুরু হয় রুমা বাজার থেকে। এরপর বগা লেক ও দার্জিলিং পাড়া হয়ে তাঁরা পৌঁছান কেওক্রাডংয়ে।
পুরো অভিযানে পাহাড়ি পথে চলাচলের দিকনির্দেশনা দেখা, ছবি তোলা, ভিডিও ধারণ, গান শোনা ও বিনোদনের কাজে স্মার্টফোন ব্যবহার করেন শিক্ষার্থীরা।
অভিযানে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে রুশদি হাসান রাফি একমাত্র রিয়েলমি সি১০০ ব্যবহার করেন। অন্যরা নিজেদের স্মার্টফোনের জন্য চার্জার ও পাওয়ার ব্যাংক সঙ্গে নিলেও রাফি সেগুলো ছাড়াই ট্র্যাকিংয়ে অংশ নেন।
রিয়েলমির তথ্য অনুযায়ী, ফোনটির ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার-ঘণ্টা ধারণক্ষমতার ব্যাটারির ওপর নির্ভর করেই এই চ্যালেঞ্জে অংশ নেন তিনি। অভিযানের শুরুতে দলের সদস্যরা একটি ব্যাটারি-সংক্রান্ত চ্যালেঞ্জও নেন, কার ফোনের চার্জ আগে শেষ হয়, তা দেখার জন্য।
দুই দিনের ট্র্যাকিংয়ে বিভিন্ন কাজে ফোনটি ব্যবহার করা হয়। অভিযান শেষে রিয়েলমি সি১০০-এ ৪০ শতাংশ চার্জ অবশিষ্ট ছিল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ট্র্যাকিংয়ের সময় ফোনটি হাত থেকে কাদামাটিতে পড়ে যায়। তবে সেটি তুলে পরিষ্কার করার পরও স্বাভাবিকভাবে কাজ করছিল বলে জানানো হয়েছে। অভিযানের বাকি সময়েও ফোনটি ব্যবহার করা সম্ভব হয়।
প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, রিয়েলমি সি১০০-এ রয়েছে আইপি৬৯ প্রো রেটিং, দুই মিটার উচ্চতা থেকে পড়ে যাওয়ার প্রতিরোধক্ষমতা এবং ছয় মিটার পানিরোধী সক্ষমতা। এ ছাড়া ফোনটিতে আর্মারশেল প্রোটেকশন ও মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স প্রযুক্তি রয়েছে বলে জানিয়েছে রিয়েলমি।
তবে এসব সুরক্ষাব্যবস্থার কার্যকারিতা নির্দিষ্ট পরীক্ষার শর্তের ওপর নির্ভর করতে পারে। তাই ফোনটির পানিরোধী ও আঘাত-প্রতিরোধী সক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে প্রস্তুতকারকের নির্দেশনা অনুসরণ করা প্রয়োজন।
ট্র্যাকিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে ইউল্যাব অ্যাডভেঞ্চার ক্লাবের সদস্য রুশদি হাসান রাফি বলেন, আগের অ্যাডভেঞ্চার ভ্রমণগুলোতে ফোনের চার্জ ধরে রাখা চ্যালেঞ্জ ছিল। এবার বান্দরবানের ট্র্যাকিং, ক্যাম্পিং ও ঘোরাঘুরির সময় রিয়েলমি সি১০০ কীভাবে কাজ করে, তা যাচাই করতে চেয়েছিলেন তাঁরা।
তাঁর ভাষ্য অনুযায়ী, নেভিগেশন থেকে শুরু করে ভ্রমণের স্মরণীয় মুহূর্তগুলো ধারণ করা পর্যন্ত বিভিন্ন কাজে ফোনটি ব্যবহার করা হয়েছে, আর এ অভিজ্ঞতায় পাওয়ার ব্যাংক ছাড়াই পুরো যাত্রা সম্পন্ন করা ছিল তাঁদের জন্য ভিন্নধর্মী একটি চ্যালেঞ্জ।
ইউল্যাব অ্যাডভেঞ্চার ক্লাবের সঙ্গে এই আয়োজনের মাধ্যমে বাস্তব পরিবেশে স্মার্টফোনটির ব্যাটারি ও স্থায়িত্ব তুলে ধরতে চেয়েছে রিয়েলমি। বিশেষ করে, যেখানে চার্জ দেওয়ার সুযোগ সীমিত, সেখানে দীর্ঘ সময় ফোন ব্যবহারের প্রয়োজনীয়তাকে সামনে এনেছে এই ট্র্যাকিং অভিযান।
রিয়েলমি সি১০০ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে। এ ছাড়া রিয়েলমি বাংলাদেশের ফেসবুক পেজ থেকেও তথ্য জানা যাবে।
সূত্র: রিয়েলমির সংবাদ বিজ্ঞপ্তি
