প্রচ্ছদ / জাতীয়

জাতীয়

ট্রাফিক আইন ভাঙায় এক দিনে ২ হাজারের বেশি মামলা ডিএমপির

ট্রাফিক আইন ভাঙায় এক দিনে ২ হাজারের বেশি মামলা ডিএমপির

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৭টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৭৩৩টি গাড়ি ডাম্পিং এবং ৩৮২টি গাড়ি রেকার করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) ডিএমপি নিউজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগের দিন রোববার (১৮ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ৫৩০টি মামলা হয়েছে ট্রাফিক-গুলশান বিভাগে। এ ছাড়া উত্তরা বিভাগে ৩৫৫টি, মতিঝিল বিভাগে ৩০৯টি, ওয়ারী বিভাগে ২৭৬টি, মিরপুর বিভাগে ২০৫টি, তেজগাঁও বিভাগে ১২১টি, লালবাগ বিভাগে ১৩৭টি এবং রমনা বিভাগে ৮৪টি মামলা করা হয়েছে।

গুলশান বিভাগে ৪৩টি বাস, ১৭টি ট্রাক, ২৯টি কাভার্ডভ্যান, ৬৫টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৪০টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা হয়েছে। উত্তরা বিভাগে ৩৩টি বাস, সাতটি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৬২টি সিএনজিচালিত অটোরিকশা ও ১১৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজধানীর সড়কে যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখা ও ট্রাফিক আইন কার্যকর করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।