অন্যান্য
শেরপুর সাংবাদিক ফোরাম-ঢাকার সভাপতি দেলোয়ার রাশেদ, সম্পাদক তানজিল রিমন

রাজধানী ঢাকায় কর্মরত শেরপুর জেলার সাংবাদিকদের সংগঠন ‘শেরপুর সাংবাদিক ফোরাম-ঢাকা’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দেলোয়ার রাশেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন তানজিল রিমন।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সংগঠনটির ‘বার্ষিক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ২০২৭-২০২৮ মেয়াদে দায়িত্ব পালনের জন্য ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়।
কমিটির অন্য পদে নির্বাচিত হয়েছেন সিনিয়র সহসভাপতি তাসলিমা হোসেন শিখা, সহসভাপতি মঈন আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান সেলিম, সাংগঠনিক সম্পাদক নাঈমুর রহমান নাবিল, কোষাধ্যক্ষ সারোয়ার জাহান, দপ্তর সম্পাদক মুজাহিদ বিল্লাহ, তথ্য ও প্রকাশনা সম্পাদক আল মাসুদ নয়ন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন হকিকত জাহান হকি, রাশেদুল ইসলাম রাশেদ, জিয়াউল হক, মনির মোহাম্মদ ইমাম বাকী ও শাইনুল ইসলাম নূর।
নবগঠিত কমিটির মেয়াদ ২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। চলতি বছরের ডিসেম্বর মাসে নতুন কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হবে।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি-ঢাকার সভাপতি মোল্লা জালাল, মহাসচিব উদয় হাকিম, জ্যেষ্ঠ সাংবাদিক আবুল কালাম আজাদ, কামরুল হাসানসহ বিভিন্ন সাংবাদিক নেতা।
সম্মেলনে উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি ঢাকায় কর্মরত শেরপুরের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং জেলার সার্বিক কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
