অর্থনীতি
দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। শুক্রবার সকাল থেকে বাজারে কার্যকর হয়েছে এই নতুন দর। নতুন এই দর অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। শুক্রবার সকাল থেকে বাজারে কার্যকর হয়েছে এই নতুন দর।
নতুন এই দর অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে খরচ পড়বে ২ লাখ ৩১ হাজার ৬৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ২৮১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৮৯ হাজার ৯৪০ টাকায়। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম হলো ১ লাখ ৫৪ হাজার ৯৯৪ টাকা।
এর আগে গত সোমবার দেশের বাজারে মূল্যবান এই ধাতুর দাম কমানো হয়েছিলো। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিলো ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ৮১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকায় বিক্রি করা হয়েছিলো।

