সারাদেশ
দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্মিত এই ট্র্যাকের

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্মিত এই ট্র্যাকের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
নতুন এই পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, "আজকে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন হলো। মানুষ এই ট্র্যাক ব্যবহার করে অফিসে যাবে। এক্সারসাইজ করবে, শরীর, মন সুস্থ থাকবে।"
চসিকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে চট্টগ্রামের বিভিন্ন খালের পাড় ও অন্যান্য উপযুক্ত এলাকায় পর্যায়ক্রমে আরও সাইকেল ট্র্যাক নির্মাণের তাগিদ দেন তিনি। এই কাজে নিজের অবস্থান থেকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়ে আমির খসরু বলেন, "আমি আমার জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করব।"
অনুষ্ঠানে উপস্থিত তিন সংসদ সদস্য আবু সুফিয়ান, এরশাদ উল্লাহ ও এনামুল হকের উদ্দেশে মন্ত্রী বলেন, "মাননীয় সংসদ সদস্যরা যারা আছেন আপনারাও আপনাদের এলাকায় সাইকেল ট্র্যাক নির্মাণের উদ্যোগ গ্রহণ করুন।" তিনি আরও বলেন, এর মাধ্যমে মানুষকে ঘরের বাইরে এসে শরীরচর্চা করার সুযোগ করে দিতে হবে।

