লেখক

মোহাম্মদ নূরুল হক

১টি লেখা

মোহাম্মদ নূরুল হক—কবি-সমালোচক-প্রাবন্ধিক-গবেষক-ছোটকাগজ সম্পাদক। ১৯৭৬ সালের ১২ জুন নোয়াখালীর সুবর্ণচরের কেরামতপুর গ্রামে জন্ম। পেশায় সাংবাদিক। তার প্রবন্ধের বিষয় বিচিত্র। সাহিত্যের নানা শাখায় সমান বিচরণ থাকলেও প্রাবন্ধিক ও কবি হিসেবেই পরিচিত তিনি। সম্পাদনা: সাহিত্যবিষয়ক ছোটকাগজ, মেঠোপথ (১৯৯৬ থেকে), চিন্তাসূত্র (১৯৯৬ থেকে), প্রাকপর্ব (২০০০ থেকে ২০০৫) ও অনুপ্রাস (২০০১-২০০৫)। প্রকাশিত কবিতার বই: মাতাল নদীর প্রত্নবিহার, স্বরচিত চাঁদ, উপ-বিকল্প সম্পাদকীয়, লাল রাত্রির গান। প্রবন্ধগ্রন্থ: সাহিত্যে দশক বিভাজন ও অন্যান্য, সমালোচকের দায়, অহঙ্কারের সীমানা ও অন্যান্য, সাহিত্যের রাজনীতি, সমকালীন সাহিত্যচিন্তা, কবিতার সময় ও মনীষার দান, আহমদ ছফার বাঙালিদর্শন ও অন্যান্য এবং বাংলা উপন্যাসে বিধবা: বঙ্কিম-রবীন্দ্রনাথ-শরৎ, আধুনিক বাংলা কবিতা: ছন্দের অনুষঙ্গে; কথাসাহিত্যের চিন্তাসূত্র, বাক-স্বাধীনতার সীমারেখা। আত্মজীবনী: জীবনের যতিচিহ্নগুলো। গল্পগ্রন্থ: নবাবের একদিন। সাহিত্যচর্চার জন্য পেয়েছেন, বগুড়া লেখকচক্র সাহিত্যপুরস্কার।